loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

প্রিমিয়ার লিগে পেনাল্টি মিস করেও চেল্সির জয়


প্রিমিয়ার লিগে পেনাল্টি মিস করেও চেল্সির জয়

জর্জিনিয়োর স্পট কিক ব্যর্থতার ইতালিকে মাত্র কয়েক মাস আগেই মাশুল দিতে হয়েছে। তাঁর দেশ পারেনি ২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে। এবার ক্লাবের হয়ে পেনাল্টি মিস করলেন এই মিডফিল্ডার। অবশ্য, এতে মাশুল দিতে হয়নি চেল্সিকে। শেষ মিনিটে পুলিসিচের গোলে স্বস্তির তিন পয়েন্ট পেয়েছে ব্লুরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২৪ এপ্রিল) ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে চেল্সি। স্ট্রামফোর্ড ব্রিজের এই জয়ে ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান আরও মজবুত করলো থমাস টুখেলের দল। ৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ওয়েস্ট হ্যাম। 

লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যামের মাঠে ৩-২ গোলে হেরেছিল চেল্সি।

গত ম্যাচে আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পরে এই ম্যাচে তেমন ভালো খেলতে পারেনি চেল্সি। শুরুর ৪৫ মিনিটে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। তবে, দ্বিতীয়ার্ধে টুখেলের শিষ্যরা আক্রমণে আরও দুর্বার হয়ে ওঠেন। ওয়েস্ট হ্যামের রক্ষণভাগে ক্রমাগত হানা দিয়েও পাচ্ছিল না গোল। তার উপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জর্জিনিয়ো। এর আগের মিনিটে রোমেলু লুকাকু ফাউল করে সরাসরি লালকার্ড দেখে ওয়েস্ট হ্যামের ক্রেইগ ডাউসন। এতে দশ জনের দলে পরিণত হয় ওয়েস্ট হ্যাম।

অবশেষে ৯০ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামের রক্ষণ ভাঙতে সক্ষম হয় চেলসি। মার্কো আলোন্সোর ক্রসে দারুণ শটে জাল খুঁজে নেন ক্রিস্টিয়ান পুলিসিক। এই গোলে স্বস্তি ফিরে চেল্সি ডাগআউটে। বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট হ্যাম।

Loading...