loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

এনডিবি বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে


এনডিবি বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট – ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাইভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’র চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এনডিবি’র ভাইস-প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ জানান, ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’ বাস্তবায়নের জন্য ৩২০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করা হয়েছে। তবে, বাংলাদেশের উন্নয়ন চাহিদার কথা মাথায় রেখে এ-বছর তাঁরা এই অর্থায়নের পরিমাণ তিন গুণেরও বেশি করতে চায়। ভ্লাদিমির কাজবেকভ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রধান উপদেষ্টা নতুন এই বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠানের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

কাজবেকভ বলেন, বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামোগত উন্নয়নে বড় ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে এনডিবি’র। তিনি আরও বলেন, দেশের বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে ব্যাংকটি উল্লেখযোগ্য পরিমাণে ঋণ দিতে আগ্রহী।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জোর দেন আবাসনসহ সামাজিক অবকাঠামোয় ঋণ দেওয়ার ওপর; বিশেষ করে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কর্মরত হাজার হাজার শ্রমিকের জন্য।

কাজবেকভ বলেন, এনডিবি এখন বহুমুদ্রায় ঋণ কার্যক্রম চালু করেছে, যা বাংলাদেশের জন্য উপকারী হবে।

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, এনডিবি’র উচিত বাংলাদেশের জন্য ‘কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম’ চালু করা, যাতে করে তাঁদের অর্থায়ন দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি পায়।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Loading...