loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ঈদের ছুটির পরে মেট্রোরেল চলাচল ফের শুরু


ঈদের ছুটির পরে মেট্রোরেল চলাচল ফের শুরু

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল ঈদের দিন বন্ধ থাকার পরে ফের চলাচল শুরু করেছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে সাতটায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সোমবার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

ডিএমটিসিএল সূত্র এর আগে জানিয়েছিল, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুধু ঈদের দিন (৩১ মার্চ) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সেই অনুযায়ী, মেট্রোরেল ঈদের পরের দিন সকাল থেকে যথানিয়মেই চলছে।

Loading...