loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৭৫ দেশের ২২০ সিনেমা


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৭৫ দেশের ২২০ সিনেমা

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জাতীয় জাদুঘর মিলনায়তনে শনিবার (১১ জানুয়ারি) শুরু হচ্ছে। এবারের উৎসবে প্রদর্শন করা হবে বিশ্বের ৭৫টি দেশের ২২০টি সিনেমা। ঢাকা ক্লাবে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আয়োজিত চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্র উৎসব আগামী ১৯ জানুয়ারি শেষ হবে। এর মধ্যে ১২-১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে আয়োজন করা হবে একাদশ উইমেন ইন সিনেমা কনফারেন্স। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, উৎসব কমিটির চেয়ারপারসন কিশওয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য রফিকুজ্জামান, মাস্টারক্লাস ও মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রীতি।

Loading...