loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই


স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ পদকজয়ী বাংলাদেশি শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই। তিনি সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে। এক শোক বার্তায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বিওএ’র সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষ থেকে সাদিয়ার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Loading...