loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নবনির্বাচিত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে শনিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসাোসিয়েশন (বিওএ)-এর বোর্ডরুমে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তি এ-তথ্য জানিয়েছে।

বিওএ’র সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সেনাবাহিনী প্রধান তাঁর প্রথম সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় গত ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন ও উপস্থাপন করা হয়।

Loading...