loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

কম মূল্যের আইপ্যাড আনছে অ্যাপল


কম মূল্যের আইপ্যাড আনছে অ্যাপল

অপেক্ষাকৃত কম মূল্যের নতুন আইপ্যাড উন্মোচন করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। অচিরেই একটি বাজেটসাশ্রয়ী ৯ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইপ্যাড উন্মোচনের পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। শিগগিরই ২৫৯ ডলার মূল্যের এই ডিভাইসের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ডিভাইসটির আনুমানিক মূল্য ধরা হবে ৩২৯ ডলার। উদীয়মান বাজারগুলোর গ্রাহকদের কথা বিবেচনা করে সাশ্রয়ী আইপ্যাড উন্মোচনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর আগে আগামী বছরের প্রথমার্ধে বাজেট সাশ্রয়ী একটি আইফোন উন্মোচনের পরিকল্পনার কথা জানিয়েছিল অ্যাপল। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

মঙ্গলবার অনুষ্ঠিতব্য অ্যাপল ইভেন্টে নতুন এই আইপ্যাডটি উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার দিকে নজর দিয়েই এই ইভেন্টটি আয়োজন করছে অ্যাপল। অনুষ্ঠানের টিজারে অ্যাপল জানিয়েছে, “শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী নতুন ধারণা।”

এর আগে বেশ কিছু গুজবে শোনা গিয়েছে এই অনুষ্ঠানে কম মূল্যের ম্যাকবুক এয়ার উন্মোচন করবে মার্কিন প্রতিষ্ঠানটি। এবারে ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সামনের সপ্তাহে নতুন শিক্ষা সফটওয়্যারের সঙ্গে “কম মূল্যের আইপ্যাড” উন্মোচন করা হবে।

Loading...